রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা

ফরিদ আহমেদ,নবীনগর :   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   110 বার পঠিত

নবীনগরে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুর মধ্য-উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল জব্বারকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মসজিদ কমিটির সভাপতি আবু রাইখান খন্দকার (কাজল)-এর সভাপতিত্বে এবং মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, মাওলানা আব্দুল জব্বার টানা ২৮ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময়ে তিনি ধর্মীয় শিক্ষা বিস্তার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বয়সজনিত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে মসজিদ কমিটি মুসল্লিদের সঙ্গে পরামর্শক্রমে তাকে বিদায় সংবর্ধনা দেয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সদ্য বিদায়ী মসজিদ কমিটির সভাপতি মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো. রেহান উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকারসহ স্থানীয় ব্যক্তিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক, বিভিন্ন উপহার এবং হাদিয়া হিসেবে নগদ ৩ লাখ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়। পরে তাকে গাড়িযোগে তার গ্রামের বাড়ি বিজয়নগর উপজেলার পাইকপাড়ায় পৌঁছে দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১০:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া