শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ঈদ সামগ্রী বিতরণ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   63 বার পঠিত

নবীনগরে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নবীনগরে আবুল খায়ের ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১৯ মার্চ বৃহস্পতিবার বেলা ১২ টায় নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের ৪২ টি পরিবারের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

প্রতি ব্যাগে ছিলো – ২প্যাকেট সেমাই, ২ প্যাকেট গুড়া দুধ, ১ কেজি চিনি, ১কেজি মসুর ডাল, ১টি লাক্স সাবান, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনিগুড়া চাল, ১ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১টি নারকেল ও কিসমিস।

ঈদ সামগ্রী বিতরণের সময় আবুল খায়ের ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের সি.ই.ও মানজুরুল ওয়াসে শিতাব, হেড অব প্রজেক্টস ওমর ফারুক, সদস্য সুমাইয়া জাহান, ফাতেমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্গানাইজেশনের সি.ই.ও মানজুরুল ওয়াসে শিতাব বলেন, আমরা চেষ্টা করছি ঈদের সময় অসহায়দের সাথে মিলেমিশে ঈদের আনন্দ ভাগভাগি করে নিতে। ঈদের উপহার পেয়ে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটে ওঠে, সেটিই আমাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।

Facebook Comments Box

Posted ৫:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া