শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে গ্রীন নবীনগরের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ফরিদ আহমেদ,নবীনগর :   |   শুক্রবার, ২০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   128 বার পঠিত

নবীনগরে গ্রীন নবীনগরের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

গ্রীন নবীনগর সামাজিক সংগঠন-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়-এর অডিটোরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, প্রধান শিক্ষক, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়। সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. তৌহিদুর রহমান হামীম, শিক্ষক মোস্তাফিজুর রহমান, নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সংগঠনের উপদেষ্টা ও সিটিভির সিইও সাইফুল ইসলাম রবিন এবং নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল।

বক্তারা বলেন, গ্রীন নবীনগর সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফুল ইসলাম মিনহাজ, শফিকুল ইসলাম বাদল, ফরিদ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক নিয়ামুল হুদা, ধর্মবিষয়ক সম্পাদক মো. আরমান, স্থায়ী কমিটির সদস্য আলামিন ও প্রচার সম্পাদক মুমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে প্রায় ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৯:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া