সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 65 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের লালকুটির প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় জালশুকা ও আশপাশের গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের হাতে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, পাঠাগার সম্পাদক মজিবুর রহমান খান, সাংবাদিক খন্দকার শফিকুল আলম স্বপন, বড়াইল জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ এবং বড়াইল ইসলামিয়া সিরাজুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুহসিনুল করিম হারুনী।
এছাড়া স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টু মোল্লা, সাবেক ফুটবলার জাফরুল ইসলাম বেলাল ও সমাজসেবী আশরাফুল হক রিজেনসহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন জালশুকা রহমানিয়া জামে মসজিদের ইমাম জামাল উদ্দিন।
উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী আবদুর রহিম হুমায়ুনের স্মরণে প্রতিষ্ঠিত আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে প্রতিবছরই এ ধরনের মানবিক কর্মসূচি পরিচালিত হয়ে আসছে।
Posted ৪:০১ অপরাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah