রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদ আহমেদ, নবীনগর   |   রবিবার, ০১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   138 বার পঠিত

নবীনগর প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদ আহমেদ, নবীনগর:
সৌহার্দ্য ও আন্তরিকতার পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। আলোচনা পর্বে সংগঠনের বিগত এক বছরের কার্যক্রম, অর্জন ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরা হয়। বক্তারা সাংবাদিকতার নৈতিক মান বজায় রাখা, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্যদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এসময় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব উপস্থাপন করা হয়। সংগঠনের ঐক্য ও পেশাগত মানোন্নয়নের মাধ্যমে স্থানীয় সাংবাদিকতাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

সভা শেষে পবিত্র মাহে রমজানের তাৎপর্য স্মরণ করে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আশরাফী। পরে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

Facebook Comments Box

Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া