রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাক্তন প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম আর নেই

ফরিদ আহমেদ,নবীনগর :   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   246 বার পঠিত

প্রাক্তন প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম আর নেই

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামের কৃতী সন্তান, সাবেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম (৭৮) আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শ্যামগ্রাম উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাউসার-উল-আলমের পিতা।

মো. শহীদুল ইসলাম দীর্ঘ সময় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি সৎ, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক হিসেবে এলাকায় সুনাম অর্জন করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত হন।

আজ বুধবার সকালে শ্যামগ্রাম হাইস্কুল মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ পিতৃভূমি উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গন, মুক্তিযোদ্ধা মহল ও স্থানীয় সমাজে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১১:২০ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া