জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 266 বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগম।
২৪ জানুয়ারি শনিবার বিকেলে তিনি গাজীপুর সিটি কর্পোরেশন ২১নং ওয়ার্ডের রোভারপল্লী এলাকায় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় যোগদান সম্পন্ন করেন।
আঞ্জুমানারা বেগম বলেন, “আমি আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বিগত সরকারের আমলে হয়রানি, নির্যাতন ও মামলা থেকে রক্ষা পেতে আওয়ামীলীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। এখন আমি আবার নিজের পূর্বের দল বিএনপিতে ফিরে এসেছি।”
Posted ১২:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah