অনলাইন ডেস্ক | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 76 বার পঠিত
বিয়ের আনন্দ শেষ হওয়ার আগেই নেমে এলো শোকের ছায়া। মেহেদির রং শুকানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মিনহাজ উদ্দীন (২৪) নামে এক নববিবাহিত যুবক। বিয়ের মাত্র তিন দিন পর স্বামীর আকস্মিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন নববধূ। শোকে স্তব্ধ দুই পরিবারের স্বজন ও প্রতিবেশীরা।
মিনহাজ উদ্দীন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের রমিজ উদ্দীনের ছেলে। চার দিন আগে হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের ফুলাবাড়িয়া গ্রামে তাঁর বিয়ে হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের তিন দিন পর গত ২৪ সেপ্টেম্বর রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন মিনহাজ। পরে তাঁর মৃত্যু হয়।
নতুন সংসার শুরুর আনন্দ কাটতে না কাটতেই স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন নববধূ। যে হাতে বিয়ের মেহেদি, সেই হাতেই এখন স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে শোকের সময় কাটছে তাঁর। মিনহাজের এমন আকস্মিক মৃত্যু স্বজনদের কাছেও যেন বিশ্বাস করার মতো নয়।
মাত্র কয়েক দিন আগেও যে পরিবারে ছিল বিয়ের আনন্দ-উৎসব, সেখানে এখন নেমে এসেছে শোকের মাতম। মিনহাজের মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Posted ৩:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah