খেলাধুলা ডেস্ক | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 95 বার পঠিত
সংগৃহীত ছবি
চলতি বছরের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসরে আম্পায়ারের আলোচনায় বাংলাদেশের সাথিরা জাকির জেসি। বাংলাদেশি এ আম্পায়ারকে প্রথমবারের মতো আসন্ন বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে দেখা যেতে পারে! কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা (আইসিসি) এখনও আম্পায়ারদের তালিকা প্রকাশ করেনি।
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে বলেন, জেসি অনেকদিন ধরে ভালো করছে। সব জায়গায় সে আম্পায়ারিং করছে, প্রমাণও করেছে নিজেকে। তাকে নিয়ে কিন্তু কোনো ভুলের অভিযোগ নেই। সুতরাং আমি আশাবাদী তাকে বিশ্বকাপে দেখা যাওয়া নিয়ে। সেপ্টেম্বরে মাঠে গড়াবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। যেখানে বাংলাদেশ নারী দলও অংশ নেবে। ইতোমধ্যে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। টুর্ণামেন্টে অংশ নেওয়া আট দলই প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ম্যাচগুলো ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নারী দল প্রস্তুতি ম্যাচের প্রথমদিনে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে টাইগ্রেসরা মাঠে নামবে।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah