সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 243 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকসিনা গ্রামে কৃষি জমি নষ্ট করে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে মো: কামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আজ ৯ জানুয়ারি শুক্রবার সকাল ১১টায় এ দণ্ড প্রদান করেন।
এ সময় পাশের আরেকটি কৃষি জমিতে চলমান অবৈধ ভরাট কার্যক্রম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ড্রেজারের পাইপগুলো বিনষ্ট করা হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধ করা যায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষি জমি রক্ষা ও অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Posted ১১:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah