সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   170 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পাঁচ শতাধিক শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ ৫ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার সৈয়দাবাদ গ্রামে আসমা খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রচণ্ড শৈত্যপ্রবাহে কম্বল পেয়ে খুশি এলাকার দরিদ্র, বৃদ্ধ, নারী ও পুরুষসহ শীতার্ত মানুষজন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হক স্বপন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা এনামুল হক সোহাগ, বিনাউটি ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য কাওছার ভূইয়া, বিনাউটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, গ্রামের প্রবীণ মুরব্বি মো. বাচ্চু ভূইয়া এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. রুহুল আমিন ভূইয়া।

এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:৪০ অপরাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া