রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   167 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ অক্টোবর সোমবার বেলা ১১টায় শহরের জেল রোডের সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ফসিউর রহমান হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম. ওয়াছেল ছিদ্দিকী।

বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. খলিল, তাজ মো. ইয়াসিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈষম্য ও অনিয়মবিরোধী নাগরিক সমাজের সভাপতি কমরেড নজরুল ইসলাম।

সভায় মুক্তিযোদ্ধারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও বিভিন্ন দাবিদাওয়ার কথা তুলে ধরেন।

বক্তারা মুক্তিযোদ্ধাদের সম্মান, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার আহ্বান জানান এবং আগামী দিনে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করাসহ সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ৩:১৬ অপরাহ্ণ | সোমবার, ২০ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া