সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 244 বার পঠিত
কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিয়াজুল ইসলাম (৩২) নামে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার কুটি–চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রিয়াজুল ইসলাম মোটরসাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়া শহর হয়ে নিজ বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শশীদল গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার কুটি–চৌমুহনী সড়কে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিয়াজুল ইসলাম দিনাজপুর জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। তিনি ব্রাহ্মণপাড়া থানার শশীদল গ্রামের মামুনুল হকের ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ৩:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah