নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ জুন ২০২৪ | প্রিন্ট | 248 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও নবীনগর এই তিন উপজেলার নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
জয়ের আশায় প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
প্রার্থী নিজে এবং তাদের কর্মী সমর্থকদের মাধ্যমে নিজ নিজ প্রতীকের প্রচার করছেন তারা।
এদিকে ভোটারদের মতে, সৎ যোগ্য ও এলাকার উন্নয়নে যিনি ভূমিকা রাখবেন, যাকে সুখে দুখে পাশে পাওয়া যাবে, তাকেই তারা ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।
তবে ভোটার এবং প্রার্থী সকলেই আশাবাদী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাধারণ ভোটাররা সৎ, যোগ্য ও নিষ্ঠাবান প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান। তবে জয়ের ব্যাপারে সকল প্রার্থীরাই আশাবাদী।
আর তাই সেই আশায় প্রার্থীরা বিরামহীন চালিয়ে যাচ্ছেন নিজ নিজ প্রচার প্রচারণা। দিন যতোই যাচ্ছে প্রার্থী, কর্মী ও ভোটারদের মধ্যে বাড়ছে উৎসবের আমেজ। প্রার্থীর পক্ষে কর্মীরা সালাম জানাচ্ছেন ভোটারদেরকে। এদিকে প্রার্থীদের প্রচারণায় নতুন মাত্রা হিসেবে যোগ হচ্ছে ডিজিটাল প্লাট ফর্ম বা সোশ্যাল মিডিয়া। অনেকেই ভোটারদের সাথে কুশল বিনিময়ের দৃশ্যগুলো ফেসবুকে সরাসরি প্রচার করছেন। অনেকে আবার সেগুলো ভিডিও আকারে প্রচার করছেন। সর্বশেষ গতকাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থী ডিজিটাল প্লাট ফর্ম ব্যবহার করে ভোটারদের মুঠোফোনে তার প্রচারণার বিষয়টি প্রচার করছেন।
আজ ৪ জুন এ বিষয়টি ছিল শহরের সর্বাধিক নির্বাচনী আলোচনার বিষয়।
প্রসঙ্গত: আগামী ৫ জুন চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও নবীনগর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Posted ৩:৫২ অপরাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah