রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নবীনগর-আশুগঞ্জ সড়ক পরিদর্শনে এমপি মান্নান

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   55 বার পঠিত

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নবীনগর-আশুগঞ্জ সড়ক পরিদর্শনে এমপি মান্নান

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-আশুগঞ্জ সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।

শনিবার (২ মে) সকালে তিনি নির্মাণাধীন সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সরেজমিনে পরিদর্শন করেন এবং চলমান উন্নয়নকাজের অগ্রগতি খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে এমপি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত স্থানগুলো দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা জরুরি।

তিনি আরও বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র দেখতে তিনি সরেজমিনে এসেছেন। দ্রুত কাজ সম্পন্ন হলে নবীনগরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:২২ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া