রবিবার ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা ভলিবলে চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   186 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা ভলিবলে চ্যাম্পিয়ন

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগিতায় কুমিল্লার ছেলেরা ও ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় দলগতভাবে ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার শশীদল আলহাজ আবু তাহের কলেজ। রানার আাপ হয়েছে কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ। ছাত্রীদের মাঝে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। রানারআপ হয়েছে কুমিল্লার সোনার বাংলা কলেজ। গতকাল ১৯জুন বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ মিলনায়তনে আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: নুরুন্নবী আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর কবির আহমেদ, উপ-সচিব(একাডেমিক)ও ভারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল হাসনাত বাবুল ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু। ভলিবল প্রতিযোগিতায় কুমিল্লা বোর্ডের অধীন ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকালে ভলিবল প্রতিযোগিতায় বিজয়ী প্রতিষ্ঠানের খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৪:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া