সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কসবা থানার নাজনীন সুলতানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   257 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কসবা থানার নাজনীন সুলতানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসেম্বর ২০২৫ মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা।

১১ জানুয়ারি রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। দায়িত্ব গ্রহণের পর থেকে কসবা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও কসবা থানায় কর্মরত এএসআই মোঃ আমান উল্লাহ জেলার শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা অর্জন করেছেন। তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে থানার সুনাম ও গৌরব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা কসবা থানার দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই সাফল্য কসবা থানাসহ পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ১২:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া