ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি : | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 343 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-৫ নির্বাচনী এলাকা নবীনগর সংসদীয় আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ আলীয়াবাদ থেকে বাঙ্গড়া বাজার পর্যন্ত পূর্ব ঘোষিত পনের কিলোমিটার মানববন্ধনে নবীনগরে সর্বস্তরের জনগণ সম্পৃক্ত হয়ে ঘোষিত মনোনয়ন পরিবর্তন করে সাবেক চার চার বারে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের ছেলে কাজী নাজমুল হোসেন তাপস কে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট জোর দাবি জানান।
যদি আজকে মানববন্ধনের পরে এই মনোনয়ন পরিবর্তন না হয় পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হযরত আলী।
নবীনগরের সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন বলেন আমাদের নবীনগরের সর্বস্তরের জনগণ কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। অযাচিত এই নমিনেশন পুনরায় বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
এক প্রশ্নের জবাবে সাবেক পৌর মেয়র বলেন আমাদের আজকের কর্মসূচির পর যদি নবীনগরের নমিনেশন পরিবর্তন না হয় আমরা আরো বৃহত্তর পরিসরে কর্মসূচি ঘোষণা করব।
মানববন্ধন কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, সাবেক পৌর বিএনপির সভাপতি, আবু সাঈদ কমিশনার, নবীনগর সাবেক পৌর মেয়র মইনুদ্দিন মাইন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হযরত আলী সহ উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah