মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে হারাতে জয় থেকে ১০৭ রান দুরে নিউজিল্যান্ড

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ১৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   145 বার পঠিত

ভারতকে হারাতে জয় থেকে ১০৭ রান দুরে নিউজিল্যান্ড

প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউটের পরে নিউজিল্যান্ড সংগ্রহ করেছিলো ৪০২। ৩৫৬ রানের লিড দেয়ায় অনেকেই ভেবেছিলেন হয়তো ইনিংস ব্যবধানেই হারতে যাচ্ছে ভারত।

তবে সফররাজের ১৫০, কোহলির ৭০ ও পান্তের ৯৯ রানের উপর ভর করে দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে রোহিতের দল। তবে লাভ খুব বেশি হচ্ছে না তাদের। কারণ, প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে মাত্র ১০৬ রানের লিড নিতে পেরেছে তারা। ফলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ১০৭ রানের লক্ষ্য পেয়েছে কিউইরা। যদিও ব্যাট করতে নামার পর এক ওভারও শেষ করতে পারেনি তারা। মাত্র ৪ বল খেলে কোনো রান না করেই দিন শেষ করে তারা। দিন বাকি আছে আর একটি। ৫ম দিনের খেলায় খুব বড় ধরণের কোন দুর্ঘটনা না ঘটলে এই ম্যাচ নিউজিল্যান্ড জিততে যাচ্ছে এমনটাই বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

Posted ৫:২৮ অপরাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া