নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 158 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দরে এক ভারতীয় যাত্রীর কাছ থেকে দাঁতের রুট ক্যানেল চিকিৎসায় ব্যবহৃত ১৭ বক্স ওষুধ জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ।
১৫ সেপ্টেম্বর রোববার বিকেল সোয়া ৩টার দিকে ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় ওষুধগুলো জব্দ করা হয়।
তবে আনোয়ারা বেগম (৪৬) নামের ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে। তার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরের দক্ষিণ রামনগর এলাকায়।
স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, বিকেলে ভারতীয় যাত্রী আনোয়ারা বেগম আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। ইমিগ্রেশন সম্পন্নের পর ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় তার ব্যাগ থেকে ১৭ বক্স ওষুধ পাওয়া যায়। এসব ওষুধের দাম কয়েক লাখ টাকা। পরবর্তীতে সন্দেহজনক মনে হওয়ায় শুল্ক কর্তৃপক্ষ ওষুধগুলো জব্দ করে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়।
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাদরুল হাসান চৌধুরী জানান, ওষুধগুলো জব্দ করে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah