রবিবার ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ম্যাডাম রোজালিন ইসলাম নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেখ ইমন আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি:   |   বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   209 বার পঠিত

মাধবপুরে ম্যাডাম রোজালিন ইসলাম নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হুরাইন এইচ.টি.এফ লিমিটেডের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ম্যাডাম রোজালিন ইসলাম শর্ট পিচ টি-টেন নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।

আজ ১০ ডিসেম্বর বুধবার রাত ৮টায় হুরাইন এইচ.টি.এফ মেডিকেল মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় ফিনিশিং ছোট গ্যাং এবং ইলেকট্রিকেল ওয়ারিয়ার্স। টসে জিতে ফিনিশিং ছোট গ্যাং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে ইলেকট্রিকেল ওয়ারিয়ার্স দলটি জয়ের জন্য ৮৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দেয়।

মোঃ আব্দুল মান্নান হাওলাদারের সঞ্চালনায় ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার শাকির আহাম্মেদ ও ফাহাদ ভূঁইয়া।

আয়োজক কমিটির সভাপতি মোঃ শাকির আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুরাইন এইচ.টি.এফ লিমিটেডের ডিরেক্টর (অপারেশন) এ.বি.এম দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম মোঃ রাশেদুল আমিন, জিএম সাজ্জাদ হোসাইন, নাজমুল হোসাইন,বাবুল হোসাইন, মাহবুব আলম, সবুজ আহমেদ প্রমুখ।

ম্যাচ শেষে আয়োজক কমিটির সদস্যদের উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের ম্যাডাম রোজালিন ইসলাম নাইট ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয় গত ১৬ নভেম্বর রাতে। ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিটি খেলাই উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box

Posted ৫:০৯ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া