জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 282 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) অন্তর্ভুক্ত হয়েছেন।
আজ ৪ জানুয়ারি বুধবার দুপুরে শ্রীপুরের বরমী বাজারে অবস্থিত বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংযোজন সম্পন্ন হয়। কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর কাছে ফুল তুলে দিয়ে তারা দলটিতে যোগদান নিশ্চিত করেন।
যোগদানকারী দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আশেকে মোস্তফা সহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও বিএনপির নেতাকর্মীরা।
খেলাফত মজলিসের শ্রীপুর শাখার সভাপতি আব্দুস ছাত্তার তার বক্তব্যে বলেন, “বিএনপি আলেম সমাজকে সম্মান ও মর্যাদা প্রদান করে। সেদিক বিবেচনায় আমরা দলটিতে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি।”
অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এ প্রসঙ্গে মন্তব্য করেন, “আলেম সমাজের এই সংযুক্তি আমাদের জন্য খুবই আনন্দদায়ক। ভবিষ্যতে তাদের যথোপযুক্ত সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানের শেষে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah