সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   202 বার পঠিত

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কসবা উপজেলার শাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ১ জানুয়ারি ২০২৬ সকালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানা অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা বলেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, কসবা উপজেলার বিভিন্ন সড়কে সম্প্রতি দুর্ঘটনার সংখ্যা বেড়ে গেছে। তারা সড়ক নিরাপত্তা জোরদার এবং যানবাহন চলাচলে আরো সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৪:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া