মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবরিনা পড়শী জানালেন কেন সিনেমায় অভিনয় না করার কারণ

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   324 বার পঠিত

সাবরিনা পড়শী জানালেন কেন সিনেমায় অভিনয় না করার কারণ

সংগীত শিল্পী সাবরিনা পড়শী গানের বাইরে অভিনয়েও নিজেকে জানান দিয়েছেন। দুই বছর ধরে পড়শী বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। গত ঈদেও অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রথম ভালোবাসা’ নামে একটি নাটকে কাজ করেছেন। এর আগে, সিনেমায় দেখা গেছে তাকে। ২০১৬ সালে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু এরপর এই গায়িকাকে আর বড় পর্দায় দেখা যায়নি। কেন আর সিনেমায় দেখা যায়নি তা নিয়ে মুখ খুলেছেন পড়শী। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, তার অভিনয় শুধুমাত্র নাটকের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান; এর বাইরে আর তাকে দেখা যাবে না।

পড়শী বলেন, ‘নাটক পর্যন্ত ঠিক আছে; নাটকের ক্ষেত্রে তিন-চারদিনের কাজের সেই সময়টুকু নেওয়ার ক্ষমতা আমার রয়েছে। আমি মনে করি যে, এই তিন-চারদিন পর্যন্ত ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবেন। এর বেশি সময় ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবে না।’

চলচ্চিত্রের কাজ তার জন্য দুঃসাহসিকতা বলেও মনে করেন এই শিল্পী। তার ভাষ্য, ‘আমি যেটি করেছি, পুরোটাই পছন্দের জায়গা থেকে। যেহেতু আমি পেশাদার না, সেই জায়গাতে এমন দুঃসাহস করতেও যাব না।’

সাবরিনা পড়শী ছোটবেলাতেই সংগীত প্রতিযোগিতায় নাম লেখিয়ে গানের জগতে জায়াগা করে নেন। উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। সবশেষ শনিবার মুক্তি পেয়েছে পড়শীর ডুয়েট গান ‌‌’ভালোবাসা বলে কি তারে’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

Facebook Comments Box

Posted ৬:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া