মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

সিরাজুল ইসলাম :   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   125 বার পঠিত

সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার এমপি টিলা এলাকা থেকে বুধবার (২৪ ফেব্রুয়ারি) আমির হোসেন (৪৩) নামে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃতক নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের সাবেক সদস্য। তিনি চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামের বাসিন্দা হলেও ছোটবেলা থেকেই বাঁশগাড়ি ইউনিয়নের দিগল্যাকান্দি গ্রামে বসবাস করতেন।

নবীনগর উপজেলার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুনীল চন্দ্র সূত্রধর জানান, মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমির হোসেনকে রায়পুরা থেকে অপহরণ করে এমপি টিলায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া