মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা ও গণহত্যা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফরিদ আহমেদ,নবীনগর :   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   36 বার পঠিত

স্বাধীনতা ও গণহত্যা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নবীনগরে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ মার্চ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।

সভায় দিবস দুটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরা সম্ভব। এজন্য সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া