-প্রেস বিজ্ঞপ্তি | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 166 বার পঠিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর গেইম ডেভলপমেন্ট কমিটির আয়োজনে আগামী ১২ অক্টোবর শনিবার সকাল ৮ টা হতে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে অনুর্ধ্ব -১৪, ১৬ ও ১৮ বছর বয়সী ক্রিকেট খেলোয়াড়দের উন্মুক্ত প্রাক- বাছাই ও মেডিকেল অনুষ্ঠিত হবে।
আগ্রহী ব্রাহ্মণবাড়িয়া জেলার খেলোয়াড়দের সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, ২ কপি স্ট্যাম্প সাইজ ছবি, ক্রিকেট পোশাক, ব্যাটসম্যান হলে ক্রিকেট সামগ্রী, অনলাইন জন্ম নিবন্ধন, পি,এস,সি/ জে,এস,সি/ এস,এস,সি / সমমান পরীক্ষা / রেজিষ্ট্রেশন কার্ড সব গুলোর মুল কপি ও ফটোকপি। অটো পাশ হলে স্কুলের প্রত্যয়নপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
অনুর্ধ্ব -১৪ যাদের জন্ম ১ সেপ্টেম্বর ২০১০ বা এরপরে। অনুর্ধ্ব ১৬- যাদের জন্ম ১ সেপ্টেম্বর ২০০৮ বা এরপরে। অনুর্ধ্ব -১৮ যাদের জন্ম ১ সেপ্টেম্বর ২০০৬ বা এরপরে।
উল্লেখ্য উপরে উল্লেখিত কাগজপত্র ছাড়া কোন খেলোয়াড় বাছাইয়ে অংশ গ্রহণ করতে পারবেনা এবং গত বছর যারা মেডিকেলে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং প্রয়োজন হলে ট্রায়ালে অংশ গ্রহণ করতে হবে।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ – মাহমুদা আক্তার, ক্রীড়া অফিসার ও সদস্য সচিব, জেলা ক্রীড়া সংস্থা, ব্রাহ্মণবাড়িয়া, ০১৭৮৫-০০৬৬৬৬।
পল্লব কুমার চক্রবর্তী, অফিস সচিব, জেলা ক্রীড়া সংস্থা, ব্রাহ্মণবাড়িয়া, ০১৭১৫-৮৭০৩১১।
মোহাম্মদ রুহুল কুদ্দুছ শামীম, সহ: জেলা ক্রিকেট কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ০১৭১২-৭৩২৬১৩।
Posted ৪:২৬ অপরাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah