সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ কেজি গাঁজা উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   178 বার পঠিত

২৪ কেজি গাঁজা উদ্ধার

র‌্যাব-৯ এর অভিযানে বিজয়নগরে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর উপজেলার সিংগারবিল বাজারে অবস্থানকালে আজ ৫ ডিসেম্বর শুক্রবার আনুমানিক রাত ১২টা ১০ মিনিটের সময় গোপন সূত্রে জানতে পারে যে, বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউপি’র মেরেশানি গ্রামের গ্রামীন ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ১২টা ২৫ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন অজ্ঞাত ব্যক্তি চট দ্বারা মোড়ানো বান্ডিল এবং ১টি সাদা প্লাষ্টিকের বস্তা ফেলে রেখে ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৫:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া