সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে যৌথ বাহিনীর অভিযানে

৭৮টি ভুয়া এনআইডি কার্ড এবং মাদকসহ নারীনেত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   163 বার পঠিত

৭৮টি ভুয়া এনআইডি কার্ড এবং মাদকসহ নারীনেত্রী গ্রেফতার

বিজয়নগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও বিভিন্ন সরঞ্জামসহ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন ও তার স্বামী মিনার মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আজ ১৩ অক্টোবর রবিবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক ব্যবসায়ী মোঃ মিনার মিয়া (৬০) ও তার স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মোছাঃ নিলুফা ইয়াসমিন (৪৫)কে নিজ বাড়ি হতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি পাসপোর্ট, ৭৮টি ভুয়া এনআইডি কার্ড, ৫ হাজার ইন্দোনেশিয়ান রুপি, ১ হাজার ১ শ ৪০ ভারতীয় রুপি এবং মাদক বিক্রির নগদ প্রায় সাড়ে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত দ্রব্যসামগ্রীসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ২:৩৩ অপরাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া