মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে মুক্ত নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   162 বার পঠিত

জামিনে মুক্ত নুসরাত ফারিয়া

হত্যাচেষ্টা মামলায় জামিনে কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। আজ ২০ মে মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পান নুসরাত ফারিয়া।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির জানান, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করে বিকেল সাড়ে ৩টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নুসরাত ফারিয়া জামিনে বেরিয়ে যান।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৮ মে রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Facebook Comments Box

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া