সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ২৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 109 বার পঠিত
কসবা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি এয়ার পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এসময় এক যুবককে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক-এর নির্দেশনা এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আতিকুর রহমানের তত্ত্বাবধানে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদেরের সার্বিক নেতৃত্বে ২৪ আগস্ট শনিবার ভোরে অভিযান পরিচালনা করা হয়।
এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের রগুরামপুর এলাকায় অভিযানকালে একটি কালো রঙের এয়ার পিস্তল সহ হাবিবুর রহমান ওরফে রহিম (২৫)কে আটক করা হয়েছে তিনি কসবা মইনপুর গ্ৰামের লিটন মিয়ার ছেলে ।
কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, পূর্বে তিনটি চুরি দুইটি ডাকাতি মোট পাঁচ মামলার আসামিকে উদ্ধারকৃত এয়ার পিস্তল সহ আটক করে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Posted ১:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২৪ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah