সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাটির নিচ থেকে মর্টার শেল উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

মাটির নিচ থেকে মর্টার শেল উদ্ধার

কসবায় মাটির নিচ থেকে অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। ১ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার লতুয়ামুড়া দক্ষিণপাড়া কড়াইলামোড়া এলাকার এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় মাটি কাটার সময় হঠাৎ মরিচাধরা মর্টার শেলটি দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, উদ্ধারকৃত মর্টার শেলটির ওজন প্রায় ৪ কেজি এবং দৈর্ঘ্য প্রায় এক ফুট। মর্টার শেলটি প্রাথমিকভাবে থানায় পানিতে নিমজ্জিত করে রাখা হয়েছে। পরে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন, কিউ অ্যান্ড অর্ডন্যান্স শাখা, কুমিল্লা সেনানিবাসের মাধ্যমে তা ধ্বংসের ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি মুক্তিযুদ্ধকালীন অবিস্ফোরিত মর্টার শেল হতে পারে।

Facebook Comments Box

Posted ৫:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া