রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   202 বার পঠিত

১২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২০ কেজি গাঁজাসহ মো. হাসান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউস গ্রামের মইনুল ইসলামের ছেলে। আজ ৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২ টার দিকে র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বায়েক এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হবে এমন ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বায়েক এলাকায় একটি হোমিও ক্লিনিকের সামনে অভিযান পরিচালনার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় প্লাষ্টিকের বস্তাসহ হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে প্লাষ্টিকের বস্তা তল্লাসী করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বাড়িতে আরো গাঁজা রয়েছে। পরে তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া এলাকায় তার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে খাটের নিচ থেকে ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া