রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্য কেউ এসে আমাদের দেশে মাতব্বরি করুক তা আমরা চাই না: মুশফিকুর রহমান

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ০৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   164 বার পঠিত

অন্য কেউ এসে আমাদের দেশে মাতব্বরি করুক তা আমরা চাই না: মুশফিকুর রহমান

ভারত বাংলাদেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা চায় না এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান। আজ ৪ অক্টোবর শনিবার দুপুরে কসবা উপজেলার গোপীনাথপুরে এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপি এ পথসভার আয়োজন করে।

চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, আমরা বাংলাদেশের মানুষ সার্বভৌমত্বে বিশ্বাস করি। অন্য কেউ এসে আমাদের দেশে মাতব্বরি করুক তা আমরা চাই না, সে যেই হোক। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা একটি সীমান্তবর্তী দেশে অবস্থান করছি। পাশেই একটি বৃহৎ রাষ্ট্র ভারত। তারা আমাদের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। আর রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে অর্থনৈতিক স্থিতিশীলতাও আসবে না।

তিনি আরো বলেন, আমরা যেভাবে ভারতের জনগণকে ভালোবাসি, তারাও যেন আমাদের জনগণকে ভালোবাসে। এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে আমরা ভারতবিরোধী হয়ে উঠি। আমাদের ভারতবিরোধী হওয়া উচিত নয়।

পথসভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন প্রমুখ।

পথসভা শেষে চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জনসাধারণের মাঝে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেন।

Facebook Comments Box

Posted ১:১৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া