সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুরের ডাকে শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   113 বার পঠিত

কুকুরের ডাকে শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগে রেললাইনের পাশ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ অক্টোবর সোমবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে রেল লাইনের পাশে একটি শপিং ব্যাগের সামনে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করছিল। পরে স্থানীয়রা কৌতূহলবশত ব্যাগটি খুলে নবজাতকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করে। নবজাতকটির বয়স একদিন হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া