সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ০৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   193 বার পঠিত

রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান

কসবা রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি রোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ ৫ নভেম্বর বুধবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির, রেলওয়ে স্টেশনমাস্টার মো. শফিকুর রহমান ও কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন।

অভিযান চলাকালে স্টেশনের টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্ম এলাকায় সন্দেহভাজন দালাল চক্রের গতিবিধি নজরদারি করা হয়। এ সময় অবৈধভাবে দালাল চক্রের কাছ থেকে টিকিট ক্রয়ের অভিযোগে বেশ কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাশাশি দালাল চক্রের কাছ থেকে টিকিট না কেনার বিষয়ে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়। যাত্রীদের সচেতন করতে মাইকিং করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় টিকিট কালোবাজারিতে জড়িতরা।

ইউএনও মো. ছামিউল ইসলাম বলেন, কালোবাজারির কারণে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। প্রশাসন এমন অবৈধ কার্যক্রম বরদাশত করবে না। যারাই টিকিট দালালি ও অতিরিক্ত দামে বিক্রয়ের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সব যাত্রীকে নিজস্ব এনআইডি দিয়ে টিকিট কেটে ট্রেনে যাতায়াত করতে হবে।

অভিযানের সময় স্থানীয় যাত্রীরা বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত হলে টিকিট পাওয়া সহজ হবে এবং দালালদের দৌরাত্ম্য কমে যাবে।

Facebook Comments Box

Posted ২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া