সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 116 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রাউৎহাট ঋষি পাড়ায় অসহায় ও হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ ৩১ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম অর্ধশতাধিক শীতার্ত পরিবারের হাতে এসব কম্বল তুলে দেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শীতের তীব্রতা বাড়ায় অসহায় মানুষের কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
Posted ৫:৫৩ অপরাহ্ণ | বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah