সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা মোজাম্মেল হক মজনুর জানাযা অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   188 বার পঠিত

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা মোজাম্মেল হক মজনুর জানাযা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ৭ জানুয়ারি বুধবার বাদ জোহর মরহুমের নিজ গ্রাম তিন লাখ পীর মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এলাকাবাসীসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

জানাযায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কামাল, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির এমপি প্রার্থী আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া বলেন, বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনু আজীবন জাতীয়তাবাদী আদর্শের পতাকাবাহী ছিলেন। তার মৃত্যু কসবা ও পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন।

এ সময় বক্তৃতায় বিএনপি নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, মোজাম্মেল হক মজনু শুধু রাজনৈতিক সংগঠকই ছিলেন না, তিনি ছিলেন মানুষের কল্যাণে নিবেদিত একজন সমাজসেবক।

অনুষ্ঠান শেষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বলেন, একজন সৎ, নিবেদিতপ্রাণ ও প্রবীণ সংগঠক হিসেবে মোজাম্মেল হক মজনুর অবদান সংগঠনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

Facebook Comments Box

Posted ৪:১২ অপরাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া