সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি নষ্টের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   244 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি নষ্টের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকসিনা গ্রামে কৃষি জমি নষ্ট করে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে মো: কামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আজ ৯ জানুয়ারি শুক্রবার সকাল ১১টায় এ দণ্ড প্রদান করেন।

এ সময় পাশের আরেকটি কৃষি জমিতে চলমান অবৈধ ভরাট কার্যক্রম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ড্রেজারের পাইপগুলো বিনষ্ট করা হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধ করা যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষি জমি রক্ষা ও অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১১:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া