সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের মূল্য ও সরবরাহ ব্যবস্থা মনিটরিং

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   250 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের মূল্য ও সরবরাহ ব্যবস্থা মনিটরিং

আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে গ্যাসের মূল্য, সরবরাহ ও বিতরণ ব্যবস্থা নিয়মিত মনিটরিং করছে কসবা উপজেলা প্রশাসন। সাম্প্রতিক সময়ে বাজারে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গ্যাস সংকটের সময় সাধারণ জনগণ শৃঙ্খলার সঙ্গে গ্যাস সংগ্রহ করায় সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, আগামী কয়েকদিনের মধ্যেই বাজারে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। গ্যাসের মূল্য ও সরবরাহে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, যেকোনো সংকটকালে জনগণের পাশে থেকে কাজ করে যাবে উপজেলা প্রশাসন।

Facebook Comments Box

Posted ১২:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া