সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ইকবাল হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   189 বার পঠিত

কসবায় ইকবাল হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় ইকবাল হোসেন (৫০) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে প্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জের তাহিরপুর থানার নীলাদ্রি লেক এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে আনোয়ার হোসেন (৩৮) এবং একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে ফয়সাল মিয়া (২২)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি সকালে শিমরাইল গ্রামের মধ্যপাড়া বাজারে একটি দোকানের সামনে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে ইকবাল হোসেনের সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ফয়সাল মিয়া হাতে থাকা কোদাল দিয়ে ইকবালের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী সরমিন বেগম ১৪ ফেব্রুয়ারি কসবা থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা জানান, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাহিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া