রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত

নবীনগরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ উপলক্ষে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন কুড়িঘর স্কুল মাঠে জমকালো আয়োজনে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ লাঠিখেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করেন। গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন নববর্ষ উদযাপনে ভিন্নমাত্রা যোগ করে।

জানা যায়, একসময় গ্রামবাংলায় আত্মরক্ষার কৌশল হিসেবে লাঠিখেলার ব্যাপক প্রচলন ছিল। জমিদারি আমলে লাঠিয়াল বাহিনী গ্রামীণ নিরাপত্তা রক্ষা, বিরোধ নিষ্পত্তি ও উৎসব আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য নববর্ষের আয়োজনকে কেন্দ্র করে আবারও নতুন প্রজন্মের সামনে ফিরে এসেছে।

লাঠিখেলায় নান্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মহিউদ্দিন আহামেদ মহিন। খেলাটি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু।

সাংবাদিক এস এম অলিউল্লার পরিচালনায় খেলায় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, আব্দুল আলীম সমু, হুমায়ুন মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জাকির সর্দার, সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ ও সাংবাদিক মমিনুল হক রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লাঠিখেলায় বিভিন্ন গ্রামের লাঠিয়াল দল অংশ নিয়ে চমৎকার কৌশল ও শৈল্পিক প্রদর্শনী উপস্থাপন করেন। দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া