সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 20 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা-এ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিম খন্দকার (২২) ও রাব্বি (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে এবং মাহিম শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজনই ছাত্রদলের কর্মী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে দ্রুতগতিতে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাহিম ও রাব্বির মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা আরও তিন আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহত দুজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
Posted ৪:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah