নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ জুন ২০২৬ | প্রিন্ট | 158 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম উত্তরপাড়া ইচ্ছেপূরণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “ফ্রিজ ও ওয়াশিং মেশিন ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয় পেয়েছে অষ্টগ্রাম সাবুদ আলী বাড়ি ফুটবল একাদশ।
রোমাঞ্চকর এ ম্যাচে অষ্টগ্রাম সাবুদ আলী বাড়ি ফুটবল একাদশ মুখোমুখি হয় ইচ্ছেপূরণ ফুটবল একাদশের। নির্ধারিত সময়ে উভয় দল সমতায় থাকায় খেলার ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। ট্রাইব্রেকারে অষ্টগ্রাম সাবুদ আলী বাড়ি ফুটবল একাদশ ২-১ গোলে জয়লাভ করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন জনাব আবুল খায়ের গাজী এবং কোচ হিসেবে দায়িত্বে ছিলেন ডা. জাকির হোসেন।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম পাবেল, জামির হোসেন, আব্দুল আলিম, আবু বক্কার, জিয়াউল হক বাবু, সিরাজুল ইসলাম, রাইহান মিয়া, সফর আলী, এনামুল হক বকুল, সেলিম মিয়া, ফরহাদ মিয়া, ইকরাম মিয়া, সরল খাঁ, মুজাহিদ হোসেন, ইরান, আশরাফুল ইসলাম, আরাফাত, নিহাব শাহরিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক দর্শক।
ম্যাচে ধারাভাষ্য প্রদান করেন তোফাজ্জল হোসেন, বাইজিদ করিম, ওয়াসিমসহ অন্যান্যরা।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উপভোগ্য।
Posted ৪:৪১ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah