সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাডুডু খেলাকে কেন্দ্র করে নাসিরনগরে সংঘর্ষ, আহত ১৫

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

হাডুডু খেলাকে কেন্দ্র করে নাসিরনগরে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাডুডু (কাবাডি) খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১ আগস্ট) মাগরিবের নামাজের পূর্বে উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সালাম বাজার সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধরমন্ডল কাবাডি দল ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিমুলঘর কাবাডি দলের মধ্যে একটি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ধরমন্ডল দল ৪-০ পয়েন্টে জয়লাভ করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, খেলা শেষে একটি ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত থাকলেও উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:৩২ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া