রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ২ লাখ ৬৮ হাজার টাকা, ইয়াবাসহ গ্রেফতার ১

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ২ লাখ ৬৮ হাজার টাকা, ইয়াবাসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে মাদকবিরোধী অভিযানে ১০৭ পিস ইয়াবা, ১৫ গ্রাম ইয়াবার গুঁড়া ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব মেড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—সদর উপজেলার মজলিশপুর গ্রামের সুরুজ আলীর ছেলে নুরুল ইসলাম এবং বিহাইর গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে আশিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব মেড্ডা এলাকায় একটি পালসার মোটরসাইকেল আটক করার পর সেটিতে থাকা দুই আরোহীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম ইয়াবার গুঁড়া, বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার নুরুল ইসলাম একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত ৯টি, চুরির একটি, ডাকাতির প্রস্তুতির একটি এবং অন্যান্য ধারায় আরও একটি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার আশিকুল ইসলামের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা, টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া