শুক্রবার ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের হজে এক চুক্তিতেই সব সেবা, সৌদির নতুন প্যাকেজ

অনলাইন ডেস্ক   |   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   122 বার পঠিত

২০২৭ সালের হজে এক চুক্তিতেই সব সেবা, সৌদির নতুন প্যাকেজ

ফাইল ছবি

২০২৭ সালের হজ মৌসুমের জন্য সমন্বিত (অল-ইনক্লুসিভ) প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় বিদেশি হজযাত্রীদের সেবা দেওয়া হজ এজেন্সিগুলো আবাসন, পরিবহন, খাবার ও পবিত্র স্থানগুলোর প্রয়োজনীয় সেবার জন্য আলাদাভাবে একাধিক চুক্তি না করে একটি মাত্র চুক্তির মাধ্যমে সব কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

বিদেশি হজ এজেন্সি ও হজযাত্রী বিষয়ক দপ্তরগুলো ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ আবেদন জমা দিতে পারবে। এর মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত প্রয়োজনীয় সব সেবা নিশ্চিত করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের ফলে সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের চুক্তিভিত্তিক সম্পর্কও স্পষ্ট হবে।

নতুন প্যাকেজের আওতায় মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত, খাবার এবং পবিত্র স্থানগুলোর সেবাকে চারটি প্রধান ক্ষেত্র হিসেবে রাখা হয়েছে। এর পাশাপাশি এজেন্সিগুলো চাইলে অতিরিক্ত কিছু ঐচ্ছিক সুবিধাও প্যাকেজে যুক্ত করতে পারবে।

২০২৪ সালের জুনে চালু হওয়া ‘নুসুক মাসার’ ব্যবস্থার ওপর ভিত্তি করেই নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আগে আলাদাভাবে পরিচালিত চুক্তি প্রক্রিয়াগুলোকে একটি একক কাঠামোর আওতায় আনা হয়েছে।

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এ আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। সর্বশেষ হজ মৌসুমে অংশ নেওয়া মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হজযাত্রীর মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন ছিলেন বিদেশি।

২০৩০ সালের মধ্যে ওমরাহ পালনকারীদের সক্ষমতা ৩ কোটিতে উন্নীত করা এবং হজ ও ওমরাহ পালনকারীদের সন্তুষ্টির হার ৯০ শতাংশে নেওয়ার লক্ষ্যেই এই সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে।

সূত্র: আরব নিউজ

Facebook Comments Box

Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া