শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে বাসের ধাক্কায় নারীর পা বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক   |   বুধবার, ৩১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   268 বার পঠিত

সরাইলে বাসের ধাক্কায় নারীর পা বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহমুদা বেগম নামে এক সিএনজি চালিত অটোরিকশা যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ ৩১ জুলাই বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

আহত মাহমুদা বেগম বিজয়নগর উপজেলার চান্দুরা মিরপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী। অন্যরা হলেন – জজ মিয়া, আরজুদা বানু, রহিজ মিয়া, আসেদা বেগম ও সামিউল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাগরিকা পরিবহনের একটি বাস সিলেটের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় ওই বাস। তখন সিএনজির চালকসহ ছয়জন আহত হয়, এর মধ্যে একজন নারী যাত্রীর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া অটোরিকশাটির সামনের অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

Facebook Comments Box

Posted ১১:০০ পূর্বাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া