শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   208 বার পঠিত

সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নারী নিহত

আজ ১৬ আগস্ট শুক্রবার দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় যাত্রীবাহি দিগন্ত সার্ভিসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হাজেরা খাতুন নামে এক নারী নিহত হয়। এ ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। নিহত হাজেরা খাতুন সরাইল উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার স্ত্রী। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর দিকে যাচ্ছিল দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস। বাসটি সরাইল উপজেলার বৈশামুড়া নামক স্থান এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে ঢাকা-সিলেট মহা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এতে ঘটনাস্থলে এক মহিলা যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়।

খাটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) আর্শীষ কুমার সান্যাল দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, চালক-হেলপার পালিয়ে যান ও ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে। তিনি বলেন, একজন নারী নিহত ও ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

Facebook Comments Box

Posted ৩:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া