নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 296 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ৬০ বছরের বেশি বয়সি এক বৃদ্ধার উপর দিয়ে ট্রেন চলে যায়। তবে অলৌকিক ভাবে তিনি বেঁচে গেছেন। ট্রেন চলে যাওয়ার পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ওই নারীর নাম জামিলা। তিনি হোটেলে শ্রমিকের কাজ করেন। ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রাথমিক সেবা দেন।
স্থানীয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা বিলম্বে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস আখাউড়ায় যাত্রাবিরতি দেয়। ট্রেনটি গতকাল ১৮ আগস্ট রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ছাড়ার সময় প্লাটফরমে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা লাইনে পড়ে যান। এরপর ট্রেনটি ওই বৃদ্ধার উপর দিয়েই যেতে থাকে। ট্রেন যাওয়া অবস্থায় তিনি প্লাটফরম ঘেঁষে রেললাইনে শুয়ে থাকেন। ট্রেন চলে যাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী বৃদ্ধাকে টেনে প্লাটফরমে তুলেন।
আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, বিষয়টি আমি শুনে খোঁজ খবর নিয়েছি। ওই বৃদ্ধার কোন ক্ষতি হয়নি। আল্লাহর অশেষ রহমত থাকায় সে প্রাণে বেঁচে গেছেন।
Posted ৪:০৫ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah